রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা পরিষদ আয়োজিত এলাকার সার্বিক উন্নয়নে বৃহস্পতিবার সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. শাহ্জাহান ভুঁইয়া। সভায় বক্তব্য রাখেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ নুসরাত জাহান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিফা খাঁন, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, শাহরিয়ার পান্না সোহেল, রূপগঞ্জ ইউপি চেয়ারম্যান আলহাজ মো. ছালাউদ্দিন ভুঁইয়া, মুড়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ তোফায়েল আহমেদ আলমাছ প্রমুখ। সভায় বক্তারা বলেন, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, পানি সরবরাহ, বিদ্যুত্সংযোগ, কর্মসংস্থান বৃদ্ধিসহ সার্বিক উন্নয়নের পাশাপাশি মাদক নির্মূল করতে হবে।
