চালনা পৌরসভা মেয়রের শপথগ্রহণ স্থগিত

আপডেট : ১৫ জানুয়ারি ২০২১, ২২:১৬

হাইকোর্টে রিট

দাকোপ (খুলনা) সংবাদদাতা

দাকোপের চালনা পৌরসভা নির্বাচনে নবনির্বাচিত সংরক্ষিত তিন জন ও নয় জন সাধারণ কাউন্সিলর শপথগ্রহণ করেছেন। তবে অনুষ্ঠানে গেলেও মেয়র হিসেবে শপথ নিতে পারেননি নৌকা প্রতীকের প্রার্থী সনত কুমার বিশ্বাস। হাইকোর্টে রিটের কারণে শপথগ্রহণ স্থগিত রাখা হয়েছে বলে বিভাগীয় কমিশনার কার্যালয়ের একাধিক সূত্র জানিয়েছেন। বৃহস্পতিবার বিকালে খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ে নবনির্বাচিত কাউন্সিলরদের শপথগ্রহণ অনুষ্ঠানে শপথবাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার মো. ইসমাঈল হোসেন।