পপেল চন্দ্র সাহা, সহকারী অধ্যাপক
ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা
আবদুল কাদির মোল্লা সিটি কলেজ, নরসিংদী
বৈশ্বিক করোনা পরিস্থিতি উন্নত বিশ্বের সাথে সাথে আমাদের স্বাভাবিক জীবনযাত্রা ও ব্যাহত করেছে। সে জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাধ্য হয়ে ১৭ মার্চ ২০২০ হতে স্কুল, কলেজসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেন। এতে আমাদের কোমলমতি শিক্ষার্থীরা গৃহে আবদ্ধ হয়ে আছে। তাদের চলমান শিক্ষা ব্যবস্থার গতি স্তব্ধ হয়ে যায়। এমতাবস্থায় সরকার ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে সিলেবাস সীমিত করার চিন্তাভাবনা চলছে। যেহেতু পরীক্ষা খুবই সন্নিকটে, সেহেতু শিক্ষার্থীদের ঘরে বসেই পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। বিশেষ করে সৃজনশীল (CQ) প্রশ্নের ক্ষেত্রে প্রত্যেকটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিক (যেমন: প্রকারভেদ/শ্রেণি বিভাগ, নীতি, পদ্ধতি) ভালোভাবে আত্মস্থ: করতে হবে। সেই সাথে বহুনির্বাচনি (MCQ) প্রশ্নের জন্য ও প্রস্তুতির প্রয়োজন। তাইতো পরীক্ষার্থীদের প্রস্তুতির অংশ হিসেবে প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনি প্রশ্ন উপস্থাপন করা হলো।
প্রথম অধ্যায়: “ব্যবসায়ের মৌলিক ধারণা”
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১। ব্যবসায়ের ভূষণ কোনটি?
(ক) মুনাফা (খ) সুনাম
(গ) সমৃদ্ধি (ঘ) শৃঙ্গলা
উত্তর: খ
২। উত্পাদনের বাহন কোনটি?
(ক) শিল্প (খ) বাণিজ্য
(গ) ব্যবসায় (ঘ) মানবসম্পদ
উত্তর:ক
৩। গুদামজাতকরণ পণ্যের কোন বাধা দূর করে?
(ক) স্থানগত (খ) কালগত
(গ) রূপগত (ঘ) অর্থগত উত্তর: খ
৪। ব্যবসায়ের সামাজিক গুরুত্ব নিচের কোনটি?
(ক) সম্পদের সুষ্ঠু ব্যবহার
(খ) সঞ্চয়ের উত্সাহ দান
(গ) জীবনযাত্রার মানোন্নয়ন
(ঘ) শ্রম বিভাগের সুফল
উত্তর: গ
৫। কোন কাজে মুনাফা লাভ বিলম্বে ঘটে?
(ক) শিল্পে (খ) বাণিজ্যে
(গ) প্রত্যক্ষ সেবায় (ঘ) ব্যবসায়ে উত্তরঃ ক
৬। প্রজনন শিল্পের অন্তর্গত হলো-
(i) মাছের রেণু উত্পাদন (ii) হাঁস-মুরগীর খামার (iii) ফলমূল চাষ।
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) ii
(গ) i ও ii (ঘ) ii ও iii উত্তর: গ
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৭ নং প্রশ্নের উত্তর দাও:
হাছান সাহেব চাঁপাইনবাবগঞ্জ থেকে আম কিনে আকার ভেদে ভাগ করে পরবর্তীতে তা ঢাকায় বিভিন্ন বাজারে বিক্রি করেন।
৭। উদ্দীপকে বর্ণিত হাছান সাহেবের কাজকে কী বলে?
(ক) পর্যায়িতকরণ (খ) প্রমিতকরণ (গ) মোড়ককরণ (ঘ) গুদামজাতকরণ
উত্তর: ক
৮। পণ্য বন্টনে ব্যাংক কোন ধরনের বাধা দূর করে?
(ক) প্রচারগত (খ) অর্থগত
(গ) স্বত্বগত (ঘ) ঝুঁকিগত উত্তর: খ
৯। নদী থেকে বালু উত্তোলন কোন শিল্পের অন্তর্গত?
(ক) উত্পাদন (খ) নিষ্কাশন
(গ) সেবাপরিবেশক (ঘ) নির্মাণ উত্তর:খ
১০। প্রত্যক্ষ সেবার আওতাভুক্ত হলো-
(i) ইঞ্জিনিয়ারিং ফার্ম (ii) ডায়াগনস্টিক সেন্টার (iii) ছাপাখানা।
নিচের কোনটি সঠিক?
(ক) iও ii (খ) iও iii
(গ) ii ও iii (ঘ) i,ii ও iii উত্তর: ক
১১। অভ্যন্তরীণ ব্যবসায়ের জন্য মারাত্মক হুমকি কোনটি?
(ক) প্রতিকূল আইন শৃঙ্খলা পরিস্থিতি
(খ) বিক্রয় হ্রাস
(গ) যাতায়াত সমস্যা
(ঘ) বিমার অভাব
উত্তর: ক
