স্টাফ রিপোর্টার, রংপুর
আফসোসই তিস্তা থান্ডার্সের সঙ্গী। কেননা জিতেও সেমিতে যেতে পারল না তারা। গতকাল রংপুরে মেয়র কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে কেডি ক্যানাল ফাগ্টার্সকে ১ উইকেটে হারায় থান্ডার্স। রোমাঞ্চকর এই ম্যাচে জয়ের নায়ক রকিবুল হাসান।
ম্যাচে আগে ব্যাট করে ১৫৬ রান সংগ্রহ করে ফাগ্টার্স। জবাবে ৪ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় থান্ডার্স। ৩৭ বলে ৬১ রান করে ম্যাচ সেরা হন তিস্তা থান্ডার্সের রকিবুল । ম্যাচ শেষে তার হাতে সম্মাননা তুলে দেন জাপা কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এস এম ইয়াসীর।
