এজেন্টকে মারপিট করায় যুবকের ৬ মাসের জেল

আপডেট : ১৬ জানুয়ারি ২০২১, ২১:৫২

সারিয়াকান্দি পৌরসভা নির্বাচন

সারিয়াকান্দি (বগুড়া) সংবাদদাতা

বগুড়ার সারিয়াকান্দি পৌরসভা নির্বাচনে বিদ্রোহী প্রার্থী আলমগীর শাহীর (নারিকেল গাছ) এজেন্ট পারভেজকে মারপিট করার দায়ে সাহাদত হোসেনকে ছয় মাসের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার বাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ঐ এজেন্টকে মারপিট করে বের করে দেওয়ায় তাকে এ কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মিয়া। কারাদণ্ডপ্রাপ্ত সাহাদত হোসেন বাগবের গ্রামের শাহজাহানের ছেলে। নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মিয়া বলেন, বিদ্রোহী প্রার্থীর এজেন্টকে মারপিট করে কেন্দ্র থেকে বের করে দেওয়ার অপরাধে ঐ যুবককে ছয় মাসের জেল দেওয়া হয়েছে।