স্ট্যান্ডার্ড ব্যাংকের নতুন ভাইস চেয়ারম্যান

আপডেট : ১৬ জানুয়ারি ২০২১, ২২:১১

অশোক কুমার সাহা সম্প্রতি স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতকোত্তর শেষে মার্কিন যুক্তরাষ্ট্রের ওহাইও বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ বিএসসি এবং তারপর কানেকটিকাটের নিউ হ্যাভেন বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে মাস্টার্স সম্পন্ন করেন। তিনি দেশের বিশিষ্ট শিল্পপতি।— প্রেস বিজ্ঞপ্তি