গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। শনিবার সকালে শহিদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ঐ কয়েদির নাম কান্তি মারাক (৪৪)। তিনি শেরপুরের নালিতাবাড়ী থানার পানিহাতা কেকামারি এলাকার নিতিশ মান্দার ছেলে।
কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. গিয়াস উদ্দিন জানান, নালিতাবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছিলেন কান্তি মারাক। গত তিন বছর যাবত্ তিনি কারাগারে বন্দি ছিলেন। শনিবার সকালে কারা অভ্যন্তরে হঠাত্ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। তাকে প্রথমে কারা হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়। তার অবস্থার অবনতি হলে গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কান্তি মারাককে মৃত ঘোষণা করেন চিকিত্সক।
