এম এ খালেক
দৈনিক ইত্তেফাকের সিনিয়র সাব-এডিটর মোহাম্মদ নাদিমের বাবা
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এম এ খালেকের নবম মৃত্যুবার্ষিকী আজ। ২০১২ সালের এই দিনে তিনি কিডনিজনিত জটিলতায় চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন। এ উপলক্ষে আজ রবিবার মরহুমের পরিবারের পক্ষ থেকে দোয়ার আয়োজন করা হয়েছে।
আলী এমাম চৌধুরী
নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুক্তিযোদ্ধা আলী এমাম চৌধুরীর ২৬তম মৃত্যুবার্ষিকী
আজ। তার বড় ছেলে হাসান ইমাম বাদল নিজ এলাকায় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে নিয়োজিত। মেজো ছেলে ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী (অব.) বর্তমানে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বরত। সেজো ছেলে জুলফিকার হাসান সেনাবাহিনীতে কর্নেল পদে (চক্ষু বিশেষজ্ঞ হিসেবে) এবং ছোট ছেলে আখতার শহীদ ব্রিগেডিয়ার জেনারেল পদে কর্মরত। একমাত্র মেয়ে বর্তমানে সপরিবারে বিদেশে বসবাস করছেন।
আলহাজ কফিল উদ্দিন আহমেদ
বাংলাদেশ প্রতিদিনের চিফ রিপোর্টার মনজুরুল ইসলামের পিতা শিক্ষাবিদ
আলহাজ কফিল উদ্দিন আহমেদের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষ্যে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার বিরাব গ্রামে মরহুমের কবর জিয়ারত, কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
