চট্টগ্রামের নিমতলা বিশ্বরোড এলাকায় অভিযান চালিয়ে ১৮ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সোমবার ভোরে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন— মো. মোজাম্মেল (৩০), মো. আবদুর রহিম (৪০) ও নুর ইসলাম (২৮)।
জানা গেছে, টেকনাফ থেকে ঢাকাগামী একটি ট্রাক থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ওই তিন মাদক ব্যবসায়ীকেও আটক করা হয়।
ইত্তেফাক/এএম
