গাজীপুরের ৫টি সংসদীয় আসনে নৌকার মাঝি হতে চান ২৪ নেতা। এ জন্য দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে জমাও দিয়েছেন তারা। তারা এখন ব্যস্ত রয়েছেন লবিংয়ে।
গাজীপুর-১ (কালিয়াকৈর ও গাজীপুর সিটির একাংশ) আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বর্তমান সংসদ সদস্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ছাড়াও গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল, কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম রাসেল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন শিকদার, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সহ-সভাপতি এড. এস এম শফিকুল ইসলাম বাবুল ও ভাওয়াল বদরে আলম কলেজের সাবেক ভিপি আবদুল হালিম সরকার।
গাজীপুর-২ (টঙ্গী ও সিটির একাংশ) আসনের জন্য মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ৪ জন। তারা হলেন- বর্তমান সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, মহানগর আওয়ামী লীগের সভাপতি টঙ্গী পৌরসভার সাবেক মেয়র এড. আজমতউল্লা খান, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি কাজী আলীমুদ্দিন বুদ্দিন ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মোস্তাফা কামাল হুমায়ুন হিমু।
গাজীপুর-৩ (শ্রীপুর ও সদরের তিন ইউনিয়ন) আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বর্তমান সংসদ সদস্য রহমত আলীর ছেলে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জামিল হাসান দুর্জয়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন সবুজ, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য এডভোকেট হারিস উদ্দিন আহাম্মদ ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু আকতার খান বুলু।
গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের জন্য দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বর্তমান সংসদ সদস্য বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি, কৃষক লীগের কেন্দ্রীয় সভাপতি মোতাহার হোসেন মোল্লা, কেন্দ্রীয় শ্রমিক লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান আকন্দ ও কৃষক লীগের উপদেষ্টা আলম আহাম্মেদ।
গাজীপুর-৫ (কালীগঞ্জ ও বাড়িয়া ও পূবাইল) আসনের জন্য দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বর্তমান সংসদ সদস্য মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, সাবেক এমপি বর্তমানে জেলা পরিষদের চেয়ারম্যান আখতারউজ্জামান, চিত্রনায়ক ফারুক আহম্মদ, কালীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম নজরুল ইসলাম, তাঁতী লীগের সাধারন সম্পাদক বাবু খগেন্দ্র চন্দ্র দেবনাথ, কেন্দ্রীয় যুবলীগ নেতা অধ্যাপক আমজাদ হোসেন।
