বিশ্ববিদ্যালয় রিপোর্টার
ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের সাবেক অধ্যাপক কাশীনাথ রায় (৭৩) পরলোকগমন করেছেন। বেশ কিছুদিন গুরুতর অসুস্থ থাকার পর গতকাল রোববার ভোরে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি পরলোকগমন করেন। তিনি একমাত্র পুত্র বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. অপ্রতিম রায়সহ অসংখ্য ছাত্রছাত্রী ও গুণগ্রাহী রেখে গেছেন। কাশীনাথ রায়ের জন্ম ১৯৪৭ সালে নাটোরে। পড়াশোনা করেছেন পাবনা জেলা স্কুল, এডওয়ার্ড কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে। শিক্ষকতা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইস্টার্ন ইউনিভার্সিটিতে। অধ্যাপক কাশীনাথ রায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
