আদমদীঘিতে আধুনিক পদ্ধতিতে ধান চাষ

আপডেট : ১৭ জানুয়ারি ২০২১, ২২:২৯

আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা

আদমদীঘিতে প্রথমবারের মতো কৃষি যান্ত্রিকীকরণের মাধ্যমে আধুনিক পদ্ধতিতে ধান চাষ শুরু হয়েছে। ইতিমধ্যে উপজেলার পান্নাথপুরে ৪ হাজার ৫০০টি ট্রেতে ৩০০ কেজি বীজ বপন করে চারা তৈরি করা হয়েছে। এরপর যন্ত্রের মাধ্যমে চারা রোপণ ও ধান কাটাও হবে। কৃষক বাবলু ও মোশারফ জানান, আধুনিকতার ছোঁয়ায় কৃষকরা লাভবান হবে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিঠু চন্দ্র অধিকারী জানান, ধানের উত্পাদন খরচ কমাতে দেশের ৬১টি উপজেলায় প্রথমবারের মতো এই পদ্ধতিতে চাষ করা হচ্ছে। এর আওতায় উপজেলার সান্তাহারেও ১৫০ বিঘা জমিতে হাইব্রিড জাতের ধান চাষ করা হবে।