নওগাঁর বদলগাছীতে ১৭ লাখ টাকার গাঁজাসহ ১ নারীকে আটক করেছে পুলিশ। এ বিষয়ে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন বদলগাছী-মহাদেবপুর এসপি সার্কেল আবু সালেহ মো. আশরাফুল ইসলাম।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, উপজেলার সদর ইউনিয়নের সোহাসা গ্রামের মৃত কাজেম ওরফে চিন্না প্রাং এর ছেলে আজাদ হোসেনের বাড়িতে অভিযান চালায় পুলিশ। অভিযান চলাকালে আজাদের স্ত্রী খোরশেদা বেগমের স্বীকারোক্তি মোতাবেক গোয়াল ঘরের মেঝেতে পুঁতে রাখা দুটি ড্রামে এবং প্লাস্টিকের দুটি বস্তার মধ্যে ৫২ টি প্যাকেটে মোট ১০৪ কেজি গাঁজা উদ্ধার করে। যার আনুমানিক মূল্য প্রায় ১৭ লক্ষ ৬৮ হাজার টাকা।
এ সময় আজাদের স্ত্রী খোরশেদা বেগমকে আটক করে থানায় নিয়ে আসে। অভিযান চলাকালীন সময়ে আজাদ বাড়িতে ছিলেন না। খোরশেদা জানায়, তার স্বামী ভ্যানচালক। গত ২০ জানুয়ারি রাতে আবু সাইদ নামে এক ব্যক্তি মাইক্রোবাস যোগে গাঁজাগুলো তাদের বাড়িতে নিয়ে আসে। এরপর আবু সাইদ ও তার স্বামী ড্রাম ও প্লাস্টিকের বস্তায় ভরে গাঁজাগুলো ঘরের মেঝেতে পুঁতে রাখে।
ইত্তেফাক/এএম
