সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের সহযোগিতায় পিআইবির উদ্যোগে সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা গত মঙ্গলবার শেষ হয়। এতে ৩৫ জন সাংবাদিক প্রশিক্ষণে অংশ নেন। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মহাপরিচালক জাফর ওয়াজেদ সমাপনী অনুষ্ঠানে সভা-প্রধান হিসেবে উপস্থিত ছিলেন।
সিদ্ধিরগঞ্জের সানারপাড় ডিগ্রি কলেজ মিলনায়তনে আয়োজিত সমাপন অনুষ্ঠানের প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, বিশেষ অতিথি ছিলেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মনিরুল ইসলাম পিপিএম, নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সফিউল আলম, নাসিক প্যানেল মেয়র আফসানা আফরোজ (বিভা হাসান), রওশন আরা ডিগ্রি কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদ, পিআইবি সমন্বয়কারী জিলহাজ উদ্দিন নিপুণ প্রমুখ।
