বেগমগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার ৪জন নিহত

আপডেট : ২১ জানুয়ারি ২০১৯, ১৭:১৩

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বাসের চাপায় চার আটোরিকশা আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

উপজেলার মিরওয়ারিশপুর এলাকায় সোমবার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। বেগমগঞ্জ থানার ওসি ফিরোজ হোসেন মোল্লা জানান, নিহতদের মধ্যে দুই নারী ও বাকিরা পুরুষ। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায় নি।

আহতদের মধ্যে একজনকে নোয়াখালী জেনারেল হাসপাতাল ও একজনকে  ঢাকায় পাঠানো হয়েছে।

আরও পড়ুন: এটিএম বুথ থেকে নিরাপত্তারক্ষীর লাশ উদ্ধার

ইত্তেফাক/এমআই