ফরিদপুরের ভাঙ্গায় বাসের ধাক্কায় রবিন (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার দুপুরে ঢাকা-খুলনা বিশ্বরোডের ভাঙ্গার পুলিয়া বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা। এ সময় অপর মোটরসাইকেলের আরোহী সাব্বির হাওলাদার (২৫) গুরুত্বর আহত হয়েছেন।
ভাঙ্গা হাই-ওয়ে থানার উপ-পরিদর্শক ইব্রাহিম জানান, মাদারীপুর হতে একটি বিয়ের অনুষ্ঠান শেষে ঢাকার কাচপুরের উদ্দেশ্যে রওনা হয় দুইজন। পথিমধ্যে ভাঙ্গার পুলিয়া নামক স্থানে আসলে অজ্ঞাত নামক একটি পরিবহন বাস তাদের দুইজনের বহনকারী মোটরসাইকেলটি ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা পুলিশে খবর দিলে আমরা ঘটনাস্থল হতে রবিনের লাশ ও তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করে। তাদের নিকট আত্মীয়-স্বজন না আসা পর্যন্ত সঠিক ঠিকানা ও তথ্য পাওয়া যাবেনা। পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে তারা আসলেই লাশ পরিবারের কাছে হস্তান্তরসহ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরো পড়ুন: বেগমগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার নিহত ৪
তিনি আরো জানান, স্থানীয়রা আহত সাব্বিরকে উদ্ধার করে প্রথমে ভাঙ্গা ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে তার অবস্থার আরো অবনতি হলে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ইত্তেফাক/বিএএফ
