লা রিভ’র ‘এন্ড অফ সিজন সেলে’ বিশেষ ছাড়

আপডেট : ১৮ জানুয়ারি ২০২১, ২০:৩৮

দেশের ফ্যাশন ও অনুষঙ্গ ব্র্যান্ড লা রিভে শুরু হয়েছে ‘এন্ড অফ সিজন সেল ২০২১’। শীত পোশাকসহ নারী, পুরুষ ও শিশুদের সকল স্টাইলের ওপর এবার ৩০, ৫০ ও ৭০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে ব্র্যান্ডটি।

মেয়েদের জন্য রয়েছে ঘরে, অফিসে এবং উত্সবে পরার উপযোগী টিউনিক, সিঙ্গেল কামিজ, সালোয়ার কামিজ, শাড়ি, টপস, কোটি, ও শ্রাগের বিশাল সংগ্রহ। এছাড়া মেয়েদের শীতের জ্যাকেট, ব্লেজার, শাল, পঞ্চোর পাশাপাশি ডেনিম প্যান্ট, ফরমাল প্যান্ট, লেগিংস, হারেম এবং পালাজ্জো প্যান্টও থাকবে। হুডি টিউনিক এবং জ্যাকেটের সংগ্রহ থাকছে বিশেষ আকর্ষণ হিসেবে। ছোটমণিদের জন্য লা রিভ কিডস কর্ণারে থাকছে জ্যাকেট, সোয়েট শার্ট, হুডিসহ বিভিন্ন ধরনের প্যান্ট ও পায়জামা। বিস্তারিত :facebook.com/lerevecraze