ফ্যাশন ব্রান্ড ‘আনান আজম অ্যাপারেল’র যাত্রা শুরু

আপডেট : ১৮ জানুয়ারি ২০২১, ২০:৩৯

নতুন বছরে রাজধানীর বনানীর ১২ নম্বর রোডে যাত্রা শুরু করল ফ্যাশন ব্রান্ড ‘আনান আজম অ্যাপারেল’। এখানে মেয়েদের পার্টি ও ব্রাইডালসহ সব ধরনের পোশাকের পাশাপাশি ছেলেদের শার্ট ও পাঞ্জাবি পাওয়া যায়। তবে এই ব্র্যান্ডটি কিছুটা ভিন্ন। অন্য ব্র্যান্ডে রেডিমেড পোশাক বিক্রি হলেও এখানে ক্রেতারা নিজের পছন্দমতো বিভিন্ন ডিজাইনের পোশাক পাবেন। অনলাইনে বা সরাসরি শো-রুমে এসে ডিজাইনারের সঙ্গে আলোচনার মাধ্যমে নিজের পছন্দসই ডিজাইনের পোশাক তৈরিরও সুযোগ থাকছে। শুধু তাই নয়, ফেব্রিক বা সুতা পর্যন্ত ক্রেতার পছন্দে নির্বাচন করা যাবে। বিস্তারিত :www.facebook.com/ananazamapparels/