ফ্যাশনপ্রিয় ক্রেতাদের চাহিদা মেটাতে ফ্যাশন ব্র্যান্ড আর্টিজ্যান এবার টাঙ্গাইলে যাত্রা শুরু করেছে। ১০ জানুয়ারি নতুন এ শাখার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউর রহমান রেজা, টাঙ্গাইল সদরের ওসি মীর মোশাররফ হোসেন, ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ যুবায়ের আব্দুল্লাহ, আর্টিজ্যানের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ডিজাইনার রাকিক হোসেনসহ স্থানীয় সুধীজন। এ শাখায় মিলবে শীতের কালেকশন, শার্ট, টি-শার্ট, পলো শার্টসহ সব বয়সীদের রকমারি পোশাক। ক্রেতাদের জন্য দেশজুড়ে আর্টিজ্যানের আছে বেশ কয়েকটি শো-রুম।
