খালিয়াজুরী (নেত্রকোনা) সংবাদদাতা
খালিয়াজুরীতে ১ হাজার ২৫০ হেক্টর পতিত জমিতে কখনো আবাদ করা না হলেও এবার এসব জমির ৯৭০ হেক্টর জুড়ে চাষ করা হয়েছে নানা রকম শাকসবজি। এ তথ্য নিশ্চিত করে উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাবিবুর রহমান জানান, ইতিপূর্বে কখনো আবাদের লক্ষ্যমাত্রা পূরণ না হলেও এবার লক্ষ্যমাত্রার চেয়েও কয়েক শ হেক্টর বেশি জমিতে বিভিন্ন ধরনের সবজি আবাদ হয়েছে। কৃষক সুলতান ও মোজাম্মেল জানান, ১৩ একর পতিত জমিতে মিষ্টিকুমড়া আবাদ করেছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম আরিফুল ইসলাম জানান, বিস্তীর্ণ পতিত জমি এবার আবাদের আওতায় এসেছে।
