মাগুরায় সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ নিহত ২

আপডেট : ২১ জানুয়ারি ২০১৯, ১৭:০৫

মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় তমাল বিশ্বাস (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থীসহ ২ জন নিহত হয়েছে। সোমবার মাগুরা সদর উপজেলার নলদাহ ও লক্ষ্মিকান্দর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তমাল সদর উপজেলার আড়াইশত গ্রামের মৃত তন্ময় বিশ্বাসের ছেলে ও হাজীপুর সম্মিলনী কলেজের এইচএসসি পরীক্ষার্থী। নিহত আপন রাজবাড়ি জেলার তারাপুর গ্রামের প্রশান্ত বিশ্বাসের ছেলে।

মাগুরা সদর থানার অফিসার ইন চার্জ (ওসি)  মো. সিরাজুল ইসলাম জানান, সোমবার সকাল ১০ টার দিকে তমাল হাজীপুর সম্মিলনী কলেজ থেকে প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিলো। পথিমধ্যে স্থানীয় নলদাহ মোড়ে বিপরীত দিক থেকে আসা ইটবাহী একটি ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দিলে সে মোটরসাইকেল থেকে ছিটকে ওই ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।

আরো পড়ুন: এরশাদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল মঙ্গলবার

তিনি আরো জানান, সোমবার দুপুরে মাগুরা-ফরিদপুর সড়কের লক্ষ্মিকান্দর এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি বাসের চাপায় আপন বিশ্বাস (০৮) নামে এক শিশু ঘটনাস্থলেই নিহত হয়।

ইত্তেফাক/বিএএফ