ঢাকা ওয়াসার বিল সংগ্রহে দ্বিতীয় স্থান অর্জন প্রিমিয়ার ব্যাংকের

আপডেট : ১৮ জানুয়ারি ২০২১, ২১:৩৭

ঢাকা ওয়াসার বিল সংগ্রহে ২০১৯-২০২০ অর্থবছরে ‘দ্বিতীয় স্থান’ অর্জন করেছে দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের এমডি এবং সিইও এম রিয়াজুল করিমের (এফসিএমএ) হাতে সম্মাননা সনদ ও পদক তুলে দেন প্রধান অতিথি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম এমপি। এ সময় ঢাকা ওয়াসার চেয়ারম্যান প্রকৌশলী ড. গোলাম মোস্তফা ও ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান উপস্থিত ছিলেন। —প্রেস বিজ্ঞপ্তি