শোক সংবাদ

আপডেট : ১৮ জানুয়ারি ২০২১, ২১:৪৬

সৈয়দ মঈনুদ্দিন অপু

বরিশালের গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরীর ছোট ভাই উপজেলা যুবলীগ নেতা সৈয়দ মঈনুদ্দিন অপু (৫০) হূদেরাগে আক্রান্ত হয়ে রবিবার রাতে নাঠৈ গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ... রাজিউন)। তিনি স্ত্রী রেখে গেছেন। বাদ-এশা মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য মন্ত্রী আবুল হাসানাত আবদুল্লাহসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, মুক্তিযোদ্ধা ও সাংবাদিকবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

মো. সাঈদ মোরশেদ পলাশ

চাঁদপুরের কচুয়া উপজেলা যুবলীগের সহসভাপতি মো. সাঈদ মোরশেদ পলাশ (৩২) গতকাল সোমবার ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। গতকাল বাদ-আসর জানাজা শেষে মরহুমকে কচুয়া উপজেলার বুরগী গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি, আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ ও এনবিআরের সাবেক চেয়ারম্যান আলহাজ গোলাম হোসেন গভীর শোক প্রকাশ করেছেন।

তারেক সোলেমান

চট্টগ্রাম সিটি করপোরেশনের ৩১ নম্বর আলকরণ ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তারেক সোলেমান সেলিম গতকাল সোমবার দুপুরে ঢাকার ডেলটা হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি.... রাজিউন)। তিনি বেশ কিছুদিন ধরে ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিত্সাধীন ছিলেন। তিনি স্ত্রী, এক পুত্র, দুই কন্যাসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে যান। আজ মঙ্গলবার চট্টগ্রাম পুরাতন রেলওয়ে স্টেশন চত্বরে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। আলকরণ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ ছালেহ্র পুত্র তারেক সোলেমান সেলিম স্কুল জীবন  থেকেই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তার মৃত্যুতে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন চৌধুরী এবং সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন গভীর শোক প্রকাশ করেছেন।