আনোয়ার খান মডার্ন হাসপাতালে ব্রেস্ট কেয়ার ইউনিটের যাত্রা

আপডেট : ১৮ জানুয়ারি ২০২১, ২১:৫৮

ইত্তেফাক রিপোর্ট

বর্ণাঢ্য আয়োজনে ধানমন্ডিতে যাত্রা শুরু করেছে আনোয়ার খান মডার্ন ব্রেস্ট কেয়ার ইউনিট। গতকাল সোমবার কেক কেটে ইউনিটের উদ্বোধন করেন আনোয়ার খান মডার্ন মেডিক্যাল হাসপাতালের চেয়ারম্যান এবং লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন হাসপাতলের গাইনি অ্যান্ড অবস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক  ডা. সেহরীন এফ. সিদ্দিকা এবং ধন্যবাদ প্রদান করে বক্তব্য দেন সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আবদুস সালাম আরিফ। আরো বক্তব্য দেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ অধ্যাপক ডা. এখলাসুর রহমান, উপদেষ্টা মেজর জেনারেল (অব.) আশরাফ আবদুল্লাহ ইউসুফ, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. হাবিবুজ্জামান চৌধুরী, গণমাধ্যমকর্মী হাসান আহমেদ চৌধুরী কিরণ ও আনোয়ার খান মডার্ন গ্রুপের গণমাধ্যম ও রাজনৈতিক সচিব শেখ নাজমুল হক সৈকত প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ড. আনোয়ার হোসেন খান বলেন, এক ঝাঁক তরুণ মেধাবী এবং অভিজ্ঞ চিকিত্সকবৃন্দের সমন্বয়ে ব্রেস্ট কেয়ার ইউনিট সাজানো হয়েছে। অত্যাধুনিক সব যন্ত্রপাতি সেখানে যুক্ত করা হচ্ছে। সুলভ মূল্যে রোগীরা এখানে উন্নত মানের চিকিত্সা পাবেন।