এথনিক পোশাকে অভিজাত

আপডেট : ২১ জানুয়ারি ২০১৯, ১৮:১১

উত্সব বা অনুষ্ঠানে আপনার উপস্থিতি হওয়া চাই স্মার্ট, ট্রেন্ডি ও নজরকাড়া। এক কথায় পোশাকে আভিজাত্যের পরিপূর্ণতা থাকতে হবে। একই সঙ্গে পোশাকটি যেন হয় সময়োপযোগী ডিজাইন ও ব্যক্তিত্বের সঙ্গে মানানসই। এ ধরনের ট্র্যাডিশন ও ট্রেন্ডের মেলবন্ধনে হাল ফ্যাশনে নতুন করে যোগ হয়েছে এথনিক স্যুটের সঙ্গে কাটিং বৈচিত্র্য। এথনিক পোশাক নিয়ে এবারের আয়োজন

n  আশরাফুল ইসলাম

 

ফ্যাশন ট্রেন্ডে এখন চলছে উপমহাদেশীয় কাট ও ডিজাইন। শীতকালীন জমকালো উত্সব বা অনুষ্ঠানের পোশাক হিসেবে যা দারুণ বৈচিত্র্য নিয়ে এসেছে। ফ্যাশনে দেশি কাটের সঙ্গে এখন চলছে আন্তর্জাতিক মোটিফ, প্যাটার্ন ও কাটিংয়ের আধিপত্য। চলতি কাটিং, প্যাটার্নের সঙ্গে রঙও গুরুত্ব পাচ্ছে। তাই একটু বেশি শীতে প্যাটার্ন ভিন্নতার পলি ভিসকস কাপড়ে তৈরি গর্জাস পাঞ্জাবি-পায়জামার সঙ্গে মেন্ডারিন ভেস্ট অর্থাত্ কটি পরতে পারেন। তবে খেয়াল রাখতে হবে, কটির রং যেন পাঞ্জাবির সঙ্গে সম্পূর্ণ মিলে না যায়। আলাদা প্রিন্টের শেড বা পছন্দমতো কন্ট্রাস্ট রঙও পরতে পারেন। কারণ শীতকালীন জমকালো উত্সব বা অনুষ্ঠানে আপনার উপস্থিতি হওয়া চাই স্মার্ট, ট্রেন্ডি ও নজরকাড়া। মোট কথা, পোশাকে আভিজাত্যের পরিপূর্ণতা চাই। একই সঙ্গে তাতে থাকা চাই সময়োপযোগী ডিজাইন ও ব্যক্তিত্বের সঙ্গে মানানসই ভাব। এধরনের ট্র্যাডিশন ও ট্রেন্ডের মেলবন্ধনে নতুন করে যোগ হয়েছে এথনিক স্যুটের সঙ্গে কাটিং বৈচিত্র্যের পাঞ্জাবিও!

একটা সময় শীতকালীন উত্সব বা অনুষ্ঠানে অনেকে একটু ট্র্যাডিশনাল সাজে দেখতে চাইত নিজেকে। কিন্তু ট্র্যাডিশন ও ট্রেন্ডের যদি মিল ঘটানো যায় কেমন হয়?

বলা যায়, এখন পুরুষের উত্সবকালীন ফ্যাশন শুধুই ট্র্যাডিশনাল ক্লাসিক লুকে আবদ্ধ নয়। তাই ফেব্রিক বৈচিত্র্য থেকে প্যাটার্ন বা ডিজাইন—সবকিছুতেই কনটেম্পরারি টুইস্ট দিতে যেন উত্সাহী ফ্যাশন ট্রেন্ডের প্রতিনিধিরা। শীতের সন্ধ্যায় তাই তো একসময়ের ঢিলেঢালা ও আরামদায়ক নানা পোশাকই আধুনিক জীবনে নতুন ও বিচিত্র রূপে হাজির হয়েছে। যা কিনা আভিজাত্যপূর্ণ, আরামদায়কও বটে। অভিজাত পরিবেশে পুরুষের ফ্যাশনে সেই বাঁকবদলের সঙ্গী হয়েছে লাইফস্টাইল ব্র্যান্ড সেইলর। তাদের এবারের নতুন ট্রেন্ডে ফোকাস ইন হয়ে আছে এথনিক স্যুট প্যাকেজ!

গতানুগতিক প্যাটার্ন থেকে বেরিয়ে পাঞ্জাবি, মেন্ডারিন ভেস্ট বা কটি ও পায়জামার এই প্যাকেজটিকে ডিজাইনার কালেকশন বলা যায়। সেইলরের প্রধান নির্বাহী রেজাউল কবির জানান, আন্তর্জাতিক ফ্যাশন ধারার সঙ্গে মিল রেখে জমকালো ও সাধারণ এই দুই মিলিয়ে অভিজাত এথনিক ডিজাইন বাছাই করা খানিকটা কঠিন। সান্ধ্যকালীন উত্সব বা বিয়ে, সঙ্গে শীত মাথায় রেখেই পোশাকের ডিজাইন করেছেন সেইলরের ফ্যাশন ডিজাইনাররা। বেছে নিয়েছেন জমকালো তবে স্বস্তিদায়ক পলি ভিসকস কাপড়। অসমান কাটের পাঞ্জাবির কটিতে থাকছে একই রঙ বা ত্রিমাত্রিক ও জিগজ্যাগ প্রিন্টের ক্যানভাস। কাটিং ডিজাইন করা হয়েছে দুটি অংশে—বডি ও বটমে। অ্যাসমেট্রিক ত্রিকোণ কাট ব্যবহূত হয়েছে পাঞ্জাবির নিচের অংশে। বডি ফিটিংস আছে এ লাইন কাটে। তবে পায়জামার প্যাটার্নে আছে সমকালীনতা। নিজেকে গর্জাস লুকে প্রকাশ করতে এধরনের এথনিক স্যুটের জন্য খরচ করতে হবে ১০ থেকে ১২ হাজার টাকা। মূলত পুরোনো ফ্যাশনকে ঘিরেই এধরনের পার্টি পোশাকের ট্রেন্ড পূর্বের মতোই আছে, তবে বৈচিত্র্য এসেছে প্যাটার্নে। আর আউটলুকও বেশ গর্জাস। তাতে সিম্পলিসিটিও তো আছেই। পোশাকগুলো নিয়ে ধারণা নিতে সেইলরের ফেসবুক পেজে ঢু মারতে পারেন।