বিশ্বে করোনা ভাইরাসে মৃত্যু সপ্তাহে এক লাখ ছাড়াতে পারে বলে আশংকা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। শিগগিরই মৃত্যুর সংখ্যা বাড়বে বলে সংস্থাটির আশংকা। গত সপ্তাহেই ৯৩ হাজারের বেশি মানুষ করোনায় প্রাণ হারায়। এদিকে উহানে ডব্লিউএইচও’র বিশেষজ্ঞদের স্বাধীনভাবে কাজ করা নিয়ে আবারো বাকযুদ্ধে জড়িয়েছে যুক্তরাষ্ট্র এবং চীন। খবর রয়টার্সের
ডব্লিউএইচও’র শীর্ষ বিশেষজ্ঞ মাইক রায়ান গতকাল সোমবার জানিয়েছেন, সংস্থার বোর্ড মিটিংয়ে সাম্প্রতিক তথ্য উপস্থাপন করা হয়েছে। এতে দেখা গেছে, মৃতের ৪৭ ভাগই যুক্তরাষ্ট্রে। ইউরোপে আক্রান্ত এবং মৃতের সংখ্যা স্থিতিশীল থাকলেও সংখ্যায় এখনো বেশি। উহানে করোনা ভাইরাসের উত্স খুঁজতে ডব্লিউএইচওর বিশেষজ্ঞ দল গেছে। যুক্তরাষ্ট্র চীনের প্রতি আহ্বান জানিয়েছে, দেশটি যেন বিশেষজ্ঞ দলকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেয়। রোগী, নার্স এবং গবেষণাগারের কর্মীদের সাক্ষাত্কার নেওয়ার সুযোগ দেয়। চীন এর জবাবে বলেছে, করোনা ভাইরাসের উেসর বিষয়ে গবেষকরা স্বাধীনভাবেই কাজ করছে। তবে কোনো রাজনৈতিক চাপের কাছে চীন নতি স্বীকার করবে না।
