শুধু ভ্যাকসিনের জন্য জাপানে পৃথক মন্ত্রী 

আপডেট : ১৯ জানুয়ারি ২০২১, ১৭:২৮

করোনা ভ্যাকসিন ব্যবস্থাপনা তদারকি করার জন্য পৃথক একজন মন্ত্রী নিয়োগ দিলো জাপান। ভ্যাকসিনমন্ত্রী হিসেবে তারো কোনো-এর নাম ঘোষণা করেছে জাপান সরকার।  

জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা সোমবার বলেছেন, সুষ্ঠুভাবে ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম পরিচালনা করার জন্যই আলাদা মন্ত্রী নিয়োগ করা হয়েছে। আমরা টিকা দেওয়ার জন্য একটি পূর্ণাঙ্গ কাঠামো প্রস্তুত করতে চাই । 

জাপানের ফেব্রুয়ারি থেকে ভ্যাকসিন প্রয়োগ শুরু হবে বলে জানিয়ে সুগা আরো বলেন, স্থানীয় সরকারদের সঙ্গে মিলে আমরা তালিকা প্রস্তুত করছি যে কাদেরকে ভ্যাকসিন দেওয়া হবে। 

 আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, জাপানে এ পর্যন্ত ৩ লাখ ২৮ হাজার ২৯৪ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৪ হাজার ৫০১ জন। 

ইত্তেফাক/এআর