পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়

আপডেট : ১৯ জানুয়ারি ২০২১, ২০:১৯

মিরাজুল ইসলাম

প্রভাষক

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ

ব্রিটিশ শাসন

 

১. কোন আমলে পর্তুগিজ, ডাচ, ইংরেজ, ফরাসি বিভিন্ন ইউরোপীয় বণিক গোষ্ঠী ভারতীয় উপমহাদেশে আসে?

উ:মোঘল আমলে।

২. পর্তুগিজ, ডাচ, ইংরেজ, ফরাসি বিভিন্ন ইউরোপীয় বণিক গোষ্ঠী কেন ভারতীয় উপমহাদেশে আসে?

উ: ব্যবসা করতে।

৩. ব্যবসায়িক প্রতিযোগিতায় শেষ পযর্ন্ত কারা টিকে থাকে?

উ: ইংরেজরা।

৪. ভারত এবং ব্রিটেনের মধ্যে বাণিজ্য পরিচালনার জন্য কোন কোম্পানি প্রতিষ্ঠা করা হয়?

উ: ব্রিটিশ ইস্ট-ইন্ডিয়া কোম্পানি।

৫. কত সালে ব্রিটিশ ইস্ট-ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা করা হয়?

উ:১৬০০ সালে।

৬. বাংলার প্রতি ইংরেজদের কেন আগ্রহ ছিল?

উ: বাংলার সম্পদের জন্য।

৭. বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন?

উ: সিরাজ-উদ-দৌলা।

৮. সিরাজ-উদ-দৌলা কত বছর বয়সে বাংলার নবাব হন?

উ:মাত্র ২২ বছর বয়সে।

৯. কত সালে সিরাজ-উদ-দৌলা বাংলার নবাব হন?

উ: ১৭৫৬ সালে।

১০. নবাব সিরাজ-উদ-দৌলা কাদের ষড়যন্ত্রের শিকার হন?

উ:ব্যবসায়ী রায়দুর্লভ, জগেশঠ, খালা ঘষেটি বেগম এবং পরিবারের কিছু সদস্যের।