নড়াইল প্রতিনিধি
নড়াইলে অস্ত্র মামলায় শেখ মোহাম্মদ নাঈম ওরফে জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ মুন্সী মো. মশিয়ার রহমান এ আদেশ দেন। আসামি নড়াইলের লোহাগড়া উপজেলার চরসুচাইল পাংখারচর গ্রামের পূর্বপাড়ার তৈয়েবুর রহমানের ছেলে মোহাম্মদ নাঈম ওরফে জন পলাতক রয়েছে।
মামলার বিবরণে জানা গেছে, ২০১৮ সালের ২ ফেব্রুয়ারি লোহাগড়া উপজেলার চরসুচাইল পাংখারচর পূর্বপাড়া এলাকার শেখ মোহাম্মদ নাঈমের বসতবাড়ী থেকে দেশে তৈরি ওয়ান শুটারগানসহ নাঈমকে গ্রেফতার করে র্যাব-৬-এর একটি দল। এ ঘটনায় লোহাগড়া থানায় মামলা দায়ের করে র্যাব-৬।
