সিংড়া (নাটোর) সংবাদদাতা
সিংড়ায় ভিটাবাড়ি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে চার জন আহত হয়েছে। এ বিষয়ে বাদী হয়ে সিংড়া থানায় লিখিত অভিযোগ করেছেন রাম মোহন্ত। মঙ্গলবার সকাল ৮টার দিকে ঐ স্থানে ঘর নির্মাণ করা নিয়ে দুই পক্ষে সংঘর্ষ হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিংড়া থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে উন্নত চিকিত্সার জন্য এক জনকে নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়। ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ জানান, দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বিষয়টি সুরাহা করার চেষ্টা করেছি।
