মোজাহেদুল ইসলাম
সম্প্রতি চীনের স্থানীয় সংবাদ মাধ্যম গিজমোচীনায় প্রকাশিত একটি সংবাদ অনুযায়ী, শাওমির রেডমি নোট৭ নির্ধারিত সময়ের মধ্যে গ্রাহকদেরকে দিতে পারবে না। সংবাদে বলা হয়েছে, শাওমির একজন এক্সিকিউটিভ কর্মকর্তা জানিয়েছেন, তাদের প্রডাকশন লাইনে দুর্ঘটনার কারণে রেডমি নোট ৭ এর বিতরণ কার্যে বিলম্ব হতে পারে। তবে কোম্পানিটি দাবি করেছে, তারা নির্ধারিত সময়ের মধ্যেই অর্ডারকৃত পণ্য সরবরাহ করবে। এখানে উল্লেখ্য, রেডমি তার মূল কোম্পানি শাওমি থেকে আলাদা হয়েছে। আলাদা হওয়া কোম্পানির রেডিমি নোট ৭ই প্রথম স্মার্টফোন। গত সপ্তাহে তাদের প্রথম বিক্রয় কাজ শুরু করে। কোম্পানিটি জানায়, মাত্র ৮ মিনিট ৩৬ সেকেন্ডে তাদের নির্ধারিত ইউনিটগুলো বিক্রি করে ফেলে।
জেডি ডটকমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে, ৪ লাখ ১০ হাজার মানুষ রেডমি নোট ৭ কেনার জন্য আগে থেকেই রেজিস্ট্রেশন করে রেখেছে। ইউনিটগুলো বিতরণের প্রস্তুতিও নিয়েছে কোম্পানিটি। এরই মধ্যে কোম্পানিটির একজন এক্সিকিউটিভ জানিয়েছেন, তারা নির্ধারিত সময়ের মধ্যে অর্ডারকৃত ইউনিটগুলো বিতরণ করতে পারবেন না। কারণ, তাদের উত্পাদন লাইনে সম্প্রতি দুর্ঘটনা ঘটেছে। তবে নির্ধারিত সময়ের পরবর্তী ৭ দিনের মধ্যে ইউনিটগুলো বিতরণ করার প্রতিশ্রুতিও দিয়েছে কোম্পানিটি।
স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে ৪৮ ও ১২ মেগা পিক্সেল ক্যামেরা। ৩ জিবি ও ৪ জিবি স্টোরেজ এর আলাদা দুইটি মডেল রয়েছে ফোনটির।
সূত্র :গিজমোচীনা ডটকম
