নবীনগরে বিদ্যুত্স্পৃষ্টে চাচা-ভাতিজার মৃত্যু

আপডেট : ২০ জানুয়ারি ২০২১, ২১:৫৩

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

নবীনগরের বড়িকান্দি ইউনিয়নে বুধবার ভোরে বিদ্যুত্স্পৃষ্টে চাচা ও ভাতিজার মৃত্যু হয়েছে। ঐ ইউনিয়নের বড়িকান্দি কাচারিবাড়ির দক্ষিণ পাশের বারেক মিয়ার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—চাচা গোলাম মোস্তফা (৭০) ও ভাতিজা জসু মিয়া (৬০)। থানার ওসি আমিনুর রশিদ বলেন, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।