খুলনা অফিস
নিরবচ্ছিন্ন বিদ্যুত্ সুবিধা দেওয়াসহ গ্রাহকসেবা বৃদ্ধির লক্ষ্যে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউটর কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) ও ম্যাক পাওয়ার ইঞ্জিনিয়ারিং লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে। বুধবার দুপুরে খুলনার বয়রায় ওজোপাডিকোর সভাকক্ষে ওজোপাডিকোর ৬০টি ৩৩ কেভি ফিডারে ২০৯ সেট ত্রুটি গমন নির্দেশক (ফল্ট প্যাসেজ ইন্ডিকেটর) সরবরাহ ও স্থাপন শীর্ষক এ চুক্তি স্বাক্ষর হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনের মাধ্যমে যুক্ত ছিলেন ওজোপাডিকোর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. শফিক উদ্দিন। প্রকৌশলী মো. শফিক উদ্দিন বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে ওজোপাডিকোর আওতাধীন ৬০টি ৩৩ কেভি ফিডারের নিরাপত্তা ব্যবস্থা ও সিস্টেম প্রটেকশন আরো উন্নত হবে।
