ইত্তেফাক রিপোর্ট
সেন্ট্রাল শরিয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশের উদ্যোগে গতকাল বুধবার সকালে ‘ইসলামি ব্যাংকিংয়ে শরিয়াহ পরিপালন’ বিষয়ে এক মতবিনিময় সভা বোর্ডের ট্রেনিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়। সেন্ট্রাল শরিয়াহ বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ গিয়াস উদ্দীন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত ঐ সভায় প্রধান অতিথি ছিলেন প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী, এমপি, চট্টগ্রাম ও সদস্য, শিল্প মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি, বাংলাদেশ জাতীয় সংসদ। সভায় বিশেষ অতিথি ছিলেন—সেন্ট্রাল শরিয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশের ভাইস-চেয়ারম্যান মাওলানা এম শামাউন আলী, প্রাইম ব্যাংক ও ট্রাস্ট ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এইচ এম শহিদুল ইসলাম বারাকাতী এবং সেন্ট্রাল শরিয়াহ্ বোর্ডের সাবেক সেক্রটারি জেনারেল মো. মুখলেছুর রহমান ও এ কিউ এম ছফিউল্লাহ আরিফ।
