সিঙ্গাপুরে প্রবেশ করলেই অন-অ্যারাইভেল টেস্ট

আপডেট : ২০ জানুয়ারি ২০২১, ২২:৫৪

করোনা ভাইরাসের (কোভিড-১৯) নতুন ধরনের বিস্তার ও বিশ্বব্যাপী সংক্রমণ বাড়তে থাকায় ভ্রমণকারীদের জন্য আরো কড়াকড়ি বিধি আরোপ করেছে সিঙ্গাপুর কর্তৃপক্ষ। এর মধ্যে রয়েছে বিমানবন্দরে অন-অ্যারাইভাল টেস্টিং, কোভিড-১৯ ভ্রমণ বিমা এবং যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকা থেকে আসা ভ্রমণকারীদের তিন সপ্তাহের কোয়ারেন্টাইন।

এক খবরে বলা হয়েছে, জানুয়ারি ২৫ থেকে সিঙ্গাপুরে প্রবেশের সময় সব ভ্রমণকারীর অন-অ্যারাইভাল পিসিআর টেস্ট হবে। এজন্য খরচ হবে ১২০ মার্কিন ডলার। ভ্রমণকারীদের কোভিড-১৯ বিমা থাকতে হবে। যার পরিমাণ ন্যূনতম ৩০ হাজার সিঙ্গাপুর ডলার হতে হবে। যদি কেউ করোনা আক্রান্ত হন তাহলে তাদের চিকিত্সা ও হাসপাতালের খরচে এই অর্থ ব্যয় হবে। লায়ন সিটি জানিয়েছে, সিঙ্গাপুরের নাগরিক ও স্থায়ী বাসিন্দারা যারা যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকা থেকে ফিরবেন তাদের সাত দিন অতিরিক্ত হোম কোয়ারেন্টাইন করতে হবে।