টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় থেকে এলেঙ্গা পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বুধবার রাত ১২ টা থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টা পর্যন্ত কুয়াশা ও তিন দফা সেতুতে টোল আদায় বন্ধ থাকায় এ যানজটের সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন: শতরঞ্জির গ্রাম নিসবেতগঞ্জ
বঙ্গবন্ধু পূর্ব সেতু ট্রাফিক বিভাগের ট্রাফিক ইন্সপেক্টর ইফতেখার রোকন বিষয়টি নিশ্চিত করে জানান, বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় থেকে এলেঙ্গা পর্যন্ত পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন: সুপেয় পানি পাচ্ছে সাড়ে ৩ হাজার পরিবার
প্রচণ্ড শীতে যানজটে আটকে চরম দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রী ও পরিবহন শ্রমিকরা। দিবাগত রাত থেকে সড়ক বন্ধ থাকায় যানবাহনের চাপ ছিল বেশি। পুলিশের তৎপরতায় ধীরে ধীরে গাড়িগুলো ছাড়া হচ্ছে।
ইত্তেফাক/এএএম
