শেয়ারের দর বাড়ার শীর্ষে এনার্জিপ্যাক

আপডেট : ২১ জানুয়ারি ২০২১, ২১:২৮

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৩২টির বা ৩৬ দশমিক ৬৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। গতকাল শেয়ারের দর সবচেয়ে বেশি বেড়েছে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের। ডিএসই সূত্রে জানা গেছে, গত বুধবার এনার্জিপ্যাকের শেয়ারের ক্লোজিং দর ছিল ৬৯ দশমিক ৭০ টাকা। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৭৬ দশমিক ৬০ টাকা। অর্থাত্, গতকাল কোম্পানির শেয়ারের দর ৬ দশমিক ৯০ টাকা বা ৯ দশমিক ৮৯ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে এনার্জিপ্যাক পাওয়ার ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে। ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ৯ দশমিক ৪২ শতাংশ, ইন্ট্রাকোর ৯ দশমিক ১৪ শতাংশ, জিবিবি পাওয়ারের ৯ দশমিক শূন্য ৯ শতাংশ, বিডি ফাইন্যান্সের ৭ দশমিক ৮১ শতাংশ, হাইডেলবার্গ সিমেন্টের ৭ দশমিক ৬৮ শতাংশ, মিরাকল ইন্ডাস্ট্রিজের ৭ দশমিক ৩৯ শতাংশ, বিডি ল্যাম্পসের ৬ দশমিক ৮৫ শতাংশ, সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ৬ দশমিক ৬০ শতাংশ এবং বিএসআরএম লিমিটেডের শেয়ারের দর ৬ দশমিক ৫৯ শতাংশ বেড়েছে।