শ্যামনগর উপকূলীয় মুন্সীগঞ্জ গ্রামসংলগ্ন সুন্দরবন এলাকায় বাড়ছে বাঘের আনাগোনা। বুধবার দুপুরে স্থানীয় ব্র্যাকের খালে বাঘের দেখা মিলেছে। স্থানীয় বরসা ইকো ট্যুরিজম সেন্টারের ট্রলারচালক আব্দুর রহিম, ফারুক ও প্রদীপ খাল পার হওয়ার সময় বাঘটি দেখতে পেয়ে বন টহল ফাঁড়িকে জানায়। এতে ঐ এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে। মুন্সীগঞ্জ টহল ফাঁড়ির ইনচার্জ ফরেস্টার আনোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঐ স্থানে বাঘটি কিছুক্ষণ থেকে আবার বনের গভীরে চলে যায়। সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম এ হাসান বলেন, খাদ্যের সন্ধানে সুন্দরবনে বাঘ এভাবে বিচরণ করে।
