বকশীগঞ্জে ছেলের ভ্যান থেকে পড়ে মায়ের মৃত্যু

আপডেট : ২১ জানুয়ারি ২০২১, ২১:৩৯

বকশীগঞ্জে ছেলের ভ্যান দিয়ে বাড়ি ফেরার পথে অসাবধানবশত ভ্যানের চাকায় কাপড় পেঁচিয়ে পড়ে আহত হওয়ার তিন ঘণ্টা পর বুধবার রাতে মারা গেছেন মা। নিহতের নাম সখিনা বেগম (৫৫)। পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার উপজেলার নীলাক্ষিয়া ইউনিয়নের মরারপাড়ার নছম উদ্দিনের স্ত্রী সখিনা তার ছেলে সজীবের ভ্যানযোগে নাতিকে চিকিত্সা করানোর জন্য বকশীগঞ্জ শহরে নিয়ে যান। চিকিত্সা শেষে বাড়ি ফেরার পথে বাঁশকান্দায় অসাবধানবশত চলমান ভ্যানের চাকায় কাপড় পেঁচিয়ে ভ্যান থেকে পড়ে গিয়ে সখিনা গুরুতর আহত হন। এ সময় তাকে ময়মনসিংহ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো আপত্তি না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।