সাভারে ছয়টি ওষুদের দোকানে অভিযান চালিয়ে অনুমোদনহীন ও আমদানিনিষিদ্ধ ওষুধ বিক্রির অভিযোগে ২ লাখ ৮৫ হাজার টাকা অর্থদণ্ড করেছে র্যাব-৪-এর ভ্রাম্যমাণ আদালত। বুধবার সন্ধ্যায় সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান চালানো হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান। অভিযানকালে আনুমানিক ২ লাখ টাকা মূল্যের বিক্রি নিষিদ্ধ বিভিন্ন ধরনের অবৈধ ওষুধ ধ্বংস করা হয়েছে। জরিমানা করা ওষুদের দোকানগুলোর মধ্যে সাগর মেডিক্যালকে ৭৫ হাজার, আল মুস্তাকিম ফার্মেসিকে ২৫ হাজার, মুক্তি ফার্মেসিকে ৭৫ হাজার, শিকদার ফার্মেসিকে ৫০ হাজার, সুমন ফার্মেসিকে ৫০ হাজার এবং জয় ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান বলেন, ভবিষ্যতে জনস্বাস্থ্যের সুরক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।
