কালিয়াকৈরে তুরাগের তীর কেটে মাটি ইটভাটায় বিক্রি

আপডেট : ২১ জানুয়ারি ২০২১, ২১:৫৭

গাজীপুরের কালিয়াকৈরে অবৈধভাবে তুরাগ নদের তীর কেটে ইটভাটাসহ বিভিন্ন মিল-কারখানায় বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। নদের তীর থেকে গভীর গর্ত করে মাটি কাটার কারণে নদীভাঙনের হুমকি তো রয়েছেই সেই সঙ্গে পরিবেশেরও ক্ষতি হচ্ছে বলে বিশেষজ্ঞরা বলছেন। বৃহস্পতিবার সরেজমিন তথ্য অনুসন্ধানে জানা যায়, উপজেলার চাপাইর ইউনিয়নের কুতুবদিয়া এলাকায় দুইটি ভেকু দিয়ে অবৈধভাবে তুরাগের তীর থেকে গভীর গর্ত করে অবৈধভাবে মাটি কাটা হচ্ছে। পরে সেই মাটি ড্রামট্রাকে ভরে স্থানীয় ইটভাটা ও মিল-কারখানায় পাচার করা হচ্ছে। অন্যদিকে উপজেলার সৈয়দপুর এলাকায় তুরাগের তীর থেকে কোদাল দিয়ে মাটি কেটে নৌকায় ভরে স্থানীয় ইটভাটায় পাচার করছে অসত্ ব্যবসায়ীরা। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আদনান চৌধুরী বলেন, এ ব্যাপারে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।