সুপার লিগের অনুমতি দেবে না ফিফা

আপডেট : ২১ জানুয়ারি ২০২১, ২২:০৬

গত কয়েক মাস ধরেই ইউরোপীয় ফুটবলের বড় দলগুলোকে নিয়ে নতুন সুপার লিগ চালু হওয়ার খবর ভাসছিল। এবার ফিফা এবং ফুটবলের ছয়টি মহাদেশীয় নিয়ন্ত্রক সংস্থা একযোগে জানিয়ে দিল, সুপার লিগের কোন্ অনুমতি তারা দেবে না। এবং কোন্ দল বা খেলোয়াড় এই সুপার লিগে যোগ দিতে চাইলে তাকে প্রতিযোগিতামূলক ফুটবল থেকেই বহিষ্কার করে দেওয়া হবে। ফিফা প্রেসিডেন্ট এবং বাকি ছয় নিয়ন্ত্রক সংস্থার প্রধান এক সম্মিলিত বিবৃতিতে জানায়, ‘সম্প্রতি সংবাদমাধ্যমে আসা খবরের ভিত্তিতে আমরা ফিফা এবং ছয়টি মহাদেশীয় কনফেডারেশন থেকে আবারও সোজা জানিয়ে দিতে চাই, এরকম কোন্ প্রতিযোগিতার অনুমতি ফিফা বা কোনো কনফেডারেশন কখনো দিবে না।’