বিনোদন ডেস্ক
ঘুরেফিরে বহুবার হূত্বিককে জড়িয়ে সমালোচিত হয়েছেন কঙ্গনা। তবে প্রতিবারই অনেকটা চুপ থেকেছেন হূত্বিক। সম্প্রতি আবারো কঙ্গনার নতুন ছবির সূত্র ধরে খবরের শিরোনামে এলেন তারা। কঙ্গনার নতুন ছবি ‘মণিকর্ণিকা’ মুক্তির আগে আবারো হূত্বিকের সঙ্গে লড়াই শুরু করে দিলেন কঙ্গনা।
হূত্বিকের ‘মহেঞ্জোদারো’ ছবির একটি অংশের সঙ্গে কঙ্গনার ‘মণিকর্ণিকা’-র একটি অংশের কথোপকথন যখন মিলে যাচ্ছে, সেই সময় কঙ্গনা নিজের সিনেমার সাফাই দিতে গিয়ে পাল্টা প্রশ্ন করে বসেন সাংবাদিকদের। তিনি প্রশ্ন করেন, ‘মহেঞ্জোদারো’ কে কে দেখেছেন বলুনতো?’ কঙ্গনার প্রশ্ন শুনে কানাঘুষো শুরু হয়ে যায়। কঙ্গনা আরো বলেন, ‘একটি বিষয় পূর্ণাঙ্গ না জেনে একটা কিছু বলে দেওয়াটা ভালোকিছু নয়।
এই বিষয়ে সবার সতর্ক থাকা প্রয়োজন। কারণ অহেতুক কোনো নেতিবচক আলোচনা ছবির ব্যবসার জন্য ক্ষতিকর।’
‘মণিকর্ণিকা’ মুক্তির আগে কি প্রাক্তন প্রেমিকের কথা তুলে ধরে নতুন করে বিতর্ক তৈরি করতে চাইছেন কঙ্গনা। তবে প্রতিবারের মতো এবার হূত্বিক কিন্তু চুপ করে রয়েছেন। তিনি এ বিষয়ে কোনও মন্তব্য করেননি।
আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাচ্ছে কঙ্গনা রানাউতের ‘মণিকর্ণিকা’। যেখানে রানি লক্ষ্মী বাই-এর চরিত্রে দেখা যাবে তাঁকে। কঙ্গনার পাশাপাশি এই সিনেমায় অঙ্কিতা লোখন্ডেও রয়েছেন। ‘মণিকর্ণিকা’ দিয়েই অঙ্কিতা এবার বলিউডে ডেবিউ করেছেন।
