প্রেসিডেন্ট জো বাইডেনের কোলে তার নাতি বিউ বাইডেন। বাইডেনের ছেলে হান্টার বাইডেন (৫০) এবং তার দক্ষিণ আফ্রিকান স্ত্রী মেলিসা কোহেনের সন্তান সে। ২০১৯ সালের মে মাসে প্রথম সাক্ষাত্ হয় এই দম্পতির; এর দুই সপ্তাহ পর তারা বিয়ে করেন। গত বছরের মার্চ মাসে জন্ম নেওয়া শিশুটির নাম রাখা হয়েছে হান্টার বাইডেনের প্রয়াত ভাই বিউ বাইডেনের নামে। ২০১৫ সালে ব্রেন ক্যানসারে মারা যান বিউ বাইডেন (বাঁয়ে)। ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং তার স্বামী ডগলাস এমহফ হোয়াইট হাউজের আইজেনহাওয়ার এক্সিকিউটিভ অফিস ভবনের গেটে দাঁড়িয়ে আমন্ত্রিত অতিথিদের অভিবাদন জানান —ডেইলি মেইল