বিশ্বের নিরাপদ এয়ারলাইনসের তালিকায় নভোএয়ার

আপডেট : ২১ জানুয়ারি ২০১৯, ২২:০২

দেশের একমাত্র বেসরকারি সংস্থা হিসাবে বিশ্বের নিরাপদ এয়ারলাইনসের তালিকায় স্থান পেয়েছে নভোএয়ার। ইন্টারন্যাশনাল এভিয়েশন সেফটি রেটিং এজেন্সি এয়ারলাইন রেটিং ডট কমের তথ্য অনুসারে, যাত্রীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করায় নভোএয়ার তিন তারকা রেটিং পেয়েছে।

বিশ্বের ৪০৫টি বিমানসংস্থার তথ্য ১২টি মানদণ্ড ব্যবহারের মাধ্যমে বিশ্লেষণ করে এই রেটিং প্রদান করে প্রতিষ্ঠানটি।  নভোএয়ার ইউরোপিয়ান ইউনিয়ন ও ফেডারেল এভিয়েশন অথরিটির অনুমোদন প্রাপ্ত বাংলাদেশের একমাত্র বেসরকারি বিমান সংস্থা। নভোএয়ার এটিআর ৭২-৫০০ মডেলের ছয়টি নিজস্ব উড়োজাহাজ দিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, যশোর, সিলেট, সৈয়দপুর, বরিশাল, রাজশাহী ও কলকাতা রুটে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করছে।- প্রেস বিজ্ঞপ্তি