সম্প্রতি দি সিটি ব্যাংক মাসরুর আরেফিনকে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ দিয়েছে। তিনি গত তিন বছর যাবত একই ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংক তার এই নিয়োগে অনুমোদন করে। তিনি ২০০৭ সালে রিটেইল ব্যাংকিংয়ের প্রধান হিসেবে সিটি ব্যাংকে যোগদান করেন। তিনি এ ব্যাংকের প্রধান পরিচালন কর্মকর্তা ও প্রধান যোগাযোগ কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেন। - প্রেস বিজ্ঞপ্তি
