সাইনবোর্ড-ব্যানারে ক্ষতবিক্ষত হচ্ছে গাছ

আপডেট : ২২ জানুয়ারি ২০২১, ২১:৪৭

রাজিবপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা

নানা রকম সাইনবোর্ড, ব্যানারে ক্ষতবিক্ষত হচ্ছে উপজেলার বিভিন্ন সড়কের গাছ। পেরেক বা লোহা ঠুকে গাছগুলোতে লাগানো হচ্ছে ব্যানার, ফেস্টুন, নির্বাচনি পোস্টারসহ নেতাদের শুভেচ্ছা, কোচিংসহ নানা পণ্যের বিজ্ঞাপন। সরজমিনে দেখা গেছে, উপজেলা চত্বর, হাসপাতাল, অফিস, থানা, বাজার, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ ইউনিয়ন সড়কের পাশে গাছে গাছে পেরেকে আটকানো অসংখ্য বিজ্ঞাপন। এ ব্যাপারে উপজেলা বন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইকবাল হোসেন বলেন, লোহা বা পেরেকের মরিচার কারণে পচন ধরে অকালেই মরে যায় গাছ। রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নবীরুল ইসলাম বলেন, কাজের চাপ একটু কমলে এ ব্যাপারে অভিযান চালানো হবে।