রাণীনগরে ১০১ বোতল রেক্টিফাইড স্প্রিট জব্দ

আপডেট : ২২ জানুয়ারি ২০২১, ২১:৪৮

আটক ২

রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা

রাণীনগরে ১০১ বোতল রেক্টিফাইড স্প্রিটসহ রিপন (২৯) নামে এক হোমিও চিকিত্সককে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এছাড়া হেরোইনসহ রেজাউল ইসলাম রেজা (৩৫) নামে আরো একজনকে আটক করা হয়। বৃহস্পতিবার বিকালে রাণীনগর উপজেলার সদর বাজারের চৌরাস্তা এলাকা ও পশ্চিম বালুভরা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে রাণীনগর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। নওগাঁ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক হাফিজা খাতুন জানান, অভিযানের সময় রিপন চিকিত্সক হিসেবে কোনো কাগজপত্র দেখাতে পারেনি। পরে পশ্চিম বালুভরা এলাকায় অভিযান চালিয়ে হেরোইনসহ রেজাকে আটক করা হয়েছে। রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।