ভেন্যু দেখতে সালাহউদ্দিন আজ কুমিল্লায় যাচ্ছেন

আপডেট : ২২ জানুয়ারি ২০২১, ২১:৫১

স্পোর্টস রিপোর্টার

প্রিমিয়ার ফুটবল লিগের খেলা গতকাল হয়নি। ফিকশ্চারে খেলা ছিল না। এক দিন বিরতির পর আজ ঢাকায় এবং কুমিল্লায় খেলা হবে। এক দিনে তিনটি ম্যাচ দেখতে পারবেন দর্শক। কুমিল্লায় শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম হোম ভেন্যু বসুন্ধরা কিংসের। এই মাঠেই আজ বসুন্ধরা কিংস খেলবে ব্রাদার্সের বিপক্ষে, বিকাল ৩টায়। সম্প্রচার করবে টি স্পোর্টস। বাড়তি গুরুত্ব পাচ্ছে কুমিল্লার ম্যাচটি। কারণ বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন যাবেন সেখানে। খেলা দেখবেন। শুধু খেলা দেখাই নয়, তিনি ভেন্যু পরিদর্শন করবেন। ঢাকার বাইরের মাঠগুলো কী অবস্থায় রয়েছে।  সেখানে  কী সুবিধা আছে, কী নেই তা সরেজমিনে দেখবেন। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানিয়েছেন লিগের সব ভেন্যু আগামী ২৭ জানুয়ারি টঙ্গীর আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের খেলা হবে। সেখানে আনুষ্ঠানিক উদ্বোধনও হবে। কিন্তু বাফুফে সভাপতি থাকবেন না। পরে অন্য কোনো ম্যাচ দেখতে যাবেন বলে জানিয়েছেন সোহাগ। তিনি বললেন, ‘প্রেসিডেন্ট সাহেব একটা ভেন্যু দেখতে গেলে স্বাভাবিকভাবেই সেখানে একটা সাড়া পড়ে। সংগঠকরাও বাড়তি উত্সাহ পান। স্থানীয় প্রশাসন আগ্রহ দেখায়। আমরা ফুটবলের উন্নয়নের জন্য যে কাজটি করতে চাইছি সেটি বাস্তবায়ন করতে হলে প্রশাসন, স্থানীয় সংগঠকসহ সবার সহযোগিতা লাগবে।’

প্রিমিয়ার ফুটবল লিগ

আজকের খেলা

আবাহনী ও রহমতগঞ্জ। পুলিশ ও উত্তর বারিধারা।

৩টা ৩০ এবং ৬টা ৩০, বঙ্গবন্ধু স্টেডিয়াম।

বসুন্ধরা কিংস ও ব্রাদার্স।

(৩টা, শহিদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়াম কুমিল্লা)।