নাজিরপুরে মধুমতী নদীতে ভাঙন

আপডেট : ২৩ জানুয়ারি ২০২১, ২২:০৬

নাজিরপুর (পিরোজপুর) সংবাদদাতা

নাজিরপুর উপজেলার মধুমতী নদীতে ভাঙনে মালিখালি ইউনিয়নের সাচিয়া বাজারসহ ব্যবসাপ্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। মালিখালি ইউনিয়নের চেয়ারম্যান সুমন মণ্ডল (মিঠু) জানান, মধুমতী নদী থেকে বালু উত্তোলনের ফলে মালিখালি ইউনিয়নের ঝনঝনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাচিয়া দুর্গা মন্দির, সাচিয়া বাজারের দোকানঘর, জেলে সম্প্রদায়ের কয়েক শ ঘরবাড়ি নদীতে বিলীন হয়ে গেছে। পিরোজপুর পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মো. শাহ আলম জানান, জিওব্যাগ ফেলে ভাঙনরোধে প্রকল্প নেওয়া হয়েছে। কয়েক বার দরপত্র আহ্বান করা হয়েছে। এখন পর্যন্ত দরপত্র দাতা পাওয়া যায়নি। ফলে কাজটি করা সম্ভব হয়নি।